প্রিন্ট এর তারিখ : ০১ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৫
বাজিতপুরে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান
নিউজ ডেস্ক, বাজিতপুর নিউজ ||
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে গত রোববার বিকেলে যোগদান করেছেন শহীদুল ইসলাম সোহাগ। তিনি ২০১৮ সালে ৩৬ তম বিসিএস ক্যাডারে লালমনির হাটে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে ছিলেন। মুন্সিগঞ্জ জেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে এবং ঢাকার তিনটি স্টেশনে দায়িত্ব পালন করেন।তিনি বলেন, পরীক্ষণ ও মূল্যায়ন বিভাগে উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলায়। তিনি এক সন্তানের জনক। তিনি বলেন, বাজিতপুরের উন্নয়ন ও জন সেবার ধারাবাহিকতা বজায় রাখাতে সর্বোচ্চ আন্তরিকতা ও নিশ্চয়তার সাথে কাজ করবেন। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে চান। বাজিতপুর বাসীর সহযোগীতা পেলে উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখবেন।
সম্পাদক ও প্রকাশক ঃ মোঃ মোশিউর রহমান আতিক ভারপ্রাপ্ত সম্পাদক ঃ মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৬ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত