প্রিন্ট এর তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় গাজিরচর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
নিউজ ডেস্ক, বাজিতপুর নিউজ ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় বাজিতপুর উপজেলার গাজিরচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল সোমবার (১ ডিসেম্বর, ২০২৫) বাদ মাগরিব গাজিরচর ইউনিয়নের শাহজালাল বাজার সংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত দোয়া মাহফিলে গাজিরচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতৃত্ব গাজিরচর ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ আজিজুর রহমান বাচ্চু ও গাজিরচর ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান ভূঁইয়া।এছাড়াও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ দোয়া মাহফিলে উপস্থিত থেকে আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। এই আয়োজনটি খালেদা জিয়ার বর্তমান সংকটময় শারীরিক পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের গভীর উদ্বেগ ও ভালোবাসাকে প্রতিফলিত করে।উক্ত দোয়া মাহফিলে গাজিরচর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সাধারণ জনতা অংশগ্রহণ করেন। এই আয়োজনটি খালেদা জিয়ার বর্তমান সংকটময় শারীরিক পরিস্থিতিতে তৃণমূলের নেতাকর্মীদের গভীর উদ্বেগকে প্রতিফলিত করে।
সম্পাদক ও প্রকাশক ঃ মোঃ মোশিউর রহমান আতিক ভারপ্রাপ্ত সম্পাদক ঃ মোহাম্মদ খলিলুর রহমান
কপিরাইট © ২০২৬ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত