কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর ও নিকলী) নির্বাচনি আসনে প্রধান রাজনৈতিক দল বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও প্রার্থী মনোনয়নে বিলম্বের সুযোগ নিয়ে এককভাবে প্রচারণায় এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।
যেখানে বৃহৎ দল বিএনপি এখনো এই আসনে দলীয় কোন্দলের কারণে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি, সেখানে জামায়াতের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী প্রতিদিন ভোটারদের ঘরে ঘরে গিয়ে ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন।
অধ্যাপক রমজান আলী ভোটারদের শোক-দুঃখের কথা শুনছেন এবং সব সময় তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছেন। ভোটাররা তাকে একজন শিক্ষিত, সৎ এবং যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন এবং তার পক্ষে কাজ করার আশা প্রকাশ করছেন। তিনি প্রতিদিন ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবি নিয়ে তার প্রতিশ্রুতি তুলে ধরছেন।
গুরুত্বপূর্ণভাবে, তিনি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিতে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এতে সনাতন ধর্মাবলম্বীরাও তাকে যোগ্য প্রার্থী ভেবে নিজেদের অনেকটা নিরাপদ মনে করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অধ্যাপক মো. রমজান আলী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন। সরারচর ইউনিয়নের কৈকুরি, পুরানখলা ও উ. সরারচর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্যে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। গণসংযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ০২ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন