কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) সংসদীয় আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন-এর নেতৃত্বে আওয়ামী লীগের 'দুঃশাসন সৃষ্টিকারীদের' বিরুদ্ধে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বাজিতপুর বাজারের মোরগ মহল থেকে বাজিতপুর ও নিকলী বিএনপির কয়েকশত নেতাকর্মী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি বাজিতপুর বাজার প্রদক্ষিণ শেষে অবস্থান কর্মসূচী ও পথসভার মাধ্যমে শেষ হয়।
সাবেক প্রয়াত এমপি মুজিবুর রহমান মঞ্জুর তনয় মোস্তাফিজুর রহমান মামুন পথসভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদী সরকারের আমলে বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একযুগেরও অধিককাল ধরে বিভিন্ন মিথ্যা মামলায় দেশছাড়া রয়েছেন।
তিনি এই মুহূর্তে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
মোস্তাফিজুর রহমান মামুন আরও হুঁশিয়ারি দেন যে, যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন নিয়ে কোনো ধরনের তালবাহানা করে, তবে রাজপথে কঠোর আন্দোলন ডাক দেওয়া হবে।
এই কর্মসূচীতে বাজিতপুর ও নিকলী উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন:
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক। বাজিতপুর উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক। বাজিতপুর উপজেলা বিএনপি যুবদলের যুগ্ম আহ্বায়ক কৌশিক আহমেদ সৌরভ ও নাদভী চৌধুরী। নিকলী উপজেলা বিএনপি সাবেক প্রচার সম্পাদক সিরাজ উদ্দিন। বাজিতপুর নৌ পরিবহন সমিতির সভাপতি কফিল উদ্দিন। নতুন বাজার বণিক সমিতির সভাপতি করম আলী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। কারপাশা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জামাল উদ্দিন। দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফজলে নূর রাফি সহ আরও অনেকে। নেতাকর্মীদের বিপুল অংশগ্রহণে সমাবেশস্থল ছিল মুখর। তাদের দাবি, অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।
রোববার, ০১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন