রোববার, ০১ মার্চ ২০২৬
বাজিতপুর নিউজ

বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে মশাল মিছিল!

বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে মশাল মিছিল!

আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি থেকে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবি করে মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। আজ ১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বাজিতপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এই মশাল মিছিলে অংশ নেন।

মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বাজিতপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল, যা বাজিতপুরের সন্ধ্যাকে এক নতুন উত্তাপ দেয়। নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে "দুঃসময়র ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই", "বাজিতপুর-নিকলীর মাটি, ইকবালের ঘাঁটি" স্লোগান ছিল প্রধান।

স্থানীয় সূত্র জানায়, এই মশাল মিছিলে বাজিতপুর পৌরসভা ছাড়াও বলিয়ার্দী, দিঘীরপাড়, মাইজচর, হিলচিয়া, গাজিরচর, সরারচর সহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের দাবি, শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং এলাকার জনগণের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাকে মনোনয়ন দিলে এই আসনে দলীয় বিজয় সুনিশ্চিত হবে।

উজ্জ্বল লাল ফলো বাটন

মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় নেতারা বলেন, দলের দুঃসময়ে শেখ মুজিবুর রহমান ইকবাল সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জনপ্রিয়তা মাথায় রেখে দ্রুত তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।

নেতাকর্মীরা আরও জানান, তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন।

বিষয় : কিশোরগঞ্জ বাজিতপুর বিএনপি নির্বাচন রাজনীতি

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

রোববার, ০১ মার্চ ২০২৬


বাজিতপুরে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবিতে মশাল মিছিল!

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৫

featured Image
আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে বিএনপি থেকে শেখ মুজিবুর রহমান ইকবালের মনোনয়ন দাবি করে মশাল মিছিল করেছে স্থানীয় নেতাকর্মীরা। আজ ১৪ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় বাজিতপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এই মশাল মিছিলে অংশ নেন।মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থনে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা বাজিতপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এসময় তাদের হাতে ছিল জ্বলন্ত মশাল, যা বাজিতপুরের সন্ধ্যাকে এক নতুন উত্তাপ দেয়। নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে "দুঃসময়র ইকবাল ভাই, আমরা তোমায় ভুলি নাই", "বাজিতপুর-নিকলীর মাটি, ইকবালের ঘাঁটি" স্লোগান ছিল প্রধান।স্থানীয় সূত্র জানায়, এই মশাল মিছিলে বাজিতপুর পৌরসভা ছাড়াও বলিয়ার্দী, দিঘীরপাড়, মাইজচর, হিলচিয়া, গাজিরচর, সরারচর সহ বিভিন্ন ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাদের দাবি, শেখ মুজিবুর রহমান ইকবাল দীর্ঘদিনের পরীক্ষিত নেতা এবং এলাকার জনগণের সাথে তার নিবিড় সম্পর্ক রয়েছে। তাকে মনোনয়ন দিলে এই আসনে দলীয় বিজয় সুনিশ্চিত হবে।মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় স্থানীয় নেতারা বলেন, দলের দুঃসময়ে শেখ মুজিবুর রহমান ইকবাল সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জনপ্রিয়তা মাথায় রেখে দ্রুত তাকে দলীয় মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।নেতাকর্মীরা আরও জানান, তাদের এই আন্দোলন চলমান থাকবে এবং যদি তাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে তারা আরও বৃহত্তর কর্মসূচি নিয়ে মাঠে নামবেন।

বাজিতপুর নিউজ

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।

গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।

০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭

editor@bajitpurnews.com

সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক

ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান


কপিরাইট © ২০২৬ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত