রোববার, ০১ মার্চ ২০২৬
বাজিতপুর নিউজ

নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ

কিশোরগঞ্জে এক রাতে তিন স্থানে নাশকতা; তদন্তে পুলিশ

কিশোরগঞ্জে এক রাতে তিন স্থানে নাশকতা; তদন্তে পুলিশ

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে, কিশোরগঞ্জে এক রাতে তিনটি ভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কে গাছ ফেলে অবরোধ, একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ এবং একটি ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এই ঘটনাগুলোর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।

রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে শ্রীরামদী এলাকায় আসে এবং সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের কাজ শুরু করলে কিছু সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উজ্জ্বল লাল ফলো বাটন

পুলিশ বলছে, ঘটনাটি কারা ঘটিয়েছে তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

একই রাতে সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ নিশ্চিত করেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখাতেও দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করে।

একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি 'জয় বাংলা' স্লোগান দিয়ে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়। তবে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার বেলা ১১টায় ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল এই রায় দেবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বিষয় : কিশোরগঞ্জ

আপনার মতামত লিখুন

বাজিতপুর নিউজ

রোববার, ০১ মার্চ ২০২৬


কিশোরগঞ্জে এক রাতে তিন স্থানে নাশকতা; তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৫

featured Image
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে, কিশোরগঞ্জে এক রাতে তিনটি ভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে সড়কে গাছ ফেলে অবরোধ, একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ এবং একটি ব্যাংকে আগুন দেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এই ঘটনাগুলোর সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার অভিযোগ উঠেছে।রোববার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ করা হয়। এতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি 'জয় বাংলা' স্লোগান দিতে দিতে শ্রীরামদী এলাকায় আসে এবং সড়কের পাশে থাকা একটি লিচু গাছ কেটে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছ অপসারণের কাজ শুরু করলে কিছু সময়ের মধ্যেই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ বলছে, ঘটনাটি কারা ঘটিয়েছে তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।একই রাতে সোমবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টা নাগাদ কিশোরগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ নিশ্চিত করেন, আগুন দ্রুত নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।এ ছাড়া, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখাতেও দুর্বৃত্তরা অগ্নিসংযোগের চেষ্টা করে।একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি 'জয় বাংলা' স্লোগান দিয়ে ব্যাংকের নিচ তলায় আগুন দেয়। তবে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছেন।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় আজ সোমবার বেলা ১১টায় ঘোষণা করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর তিন সদস্যের প্যানেল এই রায় দেবেন। রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

বাজিতপুর নিউজ

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।

গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।

০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭

editor@bajitpurnews.com

সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক

ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান


কপিরাইট © ২০২৬ বাজিতপুর নিউজ । সর্বস্বত্ব সংরক্ষিত