কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল।
আজ রাতে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি অসুস্থ ফজলুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তিনি হাসপাতালের ৫০১ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ফজলুর রহমানের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার আপডেট জানেন।
শেখ মুজিবুর রহমান ইকবাল তাঁর রাজনৈতিক সহযোদ্ধার দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তিনি বলেন, "অ্যাডভোকেট ফজলুর রহমান একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা। এই নির্বাচনী মুহূর্তে তাঁর অসুস্থতা আমাদের জন্য উদ্বেগের। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরে আসতে পারেন।"
উল্লেখ্য, আজ বিকেলে ভৈরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাডভোকেট ফজলুর রহমানকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

সংবাদ নয়, সংযোগ | বাজিতপুর ও কিশোরগঞ্জ জেলার নির্ভরযোগ্য অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ স্থানীয় সংবাদ, জাতীয় ঘটনা, খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য ও মতামত - সব একসাথে এখানেই।
গাজিরচর, বাজিতপুর ২৩৩৬, কিশোরগঞ্জ, ঢাকা-বাংলাদেশ।
০১৩৩৬৬৩৩২৭৭ ০১৩১৯৪৮৩৫২৭
editor@bajitpurnews.com
সম্পাদক ও প্রকাশক: মোঃ মোশিউর রহমান আতিক
ভারপ্রাপ্ত সম্পাদক: মোহাম্মদ খলিলুর রহমান
আপনার মতামত লিখুন